নিমেষে মহাপ্রলয় মেঘকে টুটে,
জয় করবো এ দূর্ভেদ্য কুহেলিকা।
তিমির-রাত্রির মেঘ প্রহরীদের লুটে,
রুদ্ধ করবো চক্রব্যূহের অহমিকা।
উন্মুখ দ্বারে লীন হবে প্রশ্রয়;
মুমুক্ষায় ব্যাকুল হবে মৃত্যুর বিভীষিকা।
কাটিয়ে দেব নিমেষে সকল সংশয়,
অচিরেই লুব্ধ হবে প্রাচীন অববাহিকা ।
দুয়ারে দাঁড়িয়ে করবো হনন,
চোখে চোখ রেখে দেখাবো স্পর্ধা।
ভাঙবো রাজকোষের মিথ্যে প্রহসন,
দিগবিদিক প্রহতে গাড়বো এ ধ্বজা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন