জমকালো এক রাতের শেষে ভোরে,
ফিরে আসে অলিখিত দ্বন্দ্ব।
অজ্ঞাত এক শিশু অগোচরে,
মাটি খুঁড়ে পায় খাবারের গন্ধ।
নদীর চোখ ব্যাকুল হয়ে তাকায়,
দু'হাত দিয়ে ছোঁয় না তার শরীর।
শিরাগুলো রক্ত খুঁজে বেড়ায়,
জনহীনা স্রোতগুলো হয় বধির।
কায়ার গ্রাসে ঝাঁপায় ক্ষুদা-দানব,
অসময়ে রমজানেরা আসে।
বিরামহীন যুদ্ধ বেঁচে থাকার,
ক্ষুদার জ্বালায় নিঃস্ব হবে শেষে।
ভাঙা দেওয়াল, লুকায় আগাছারা,
বসন্তকে পায় না তারা সুখে।
জীর্ণ দেশে রাজাই ক্ষত হারা,
শাপের রেখা শুধুই প্রজার মুখে।
ছবি ও লেখা - শাহজাহান🌿
![]() |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন